নার্সিং ভর্তি ২০২৭: A to Z গাইড
আবেদন কবে, আসন কত, যোগ্যতা কী, সব এক পেইজে।
০১ · কোর্স ও সরকারি আসন
কোন কোর্সে কত আসন
বিএসসি ইন নার্সিং
৪ বছর মেয়াদি · শুধু বিজ্ঞান বিভাগ
১,৮০০আসনডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি
৩ বছর মেয়াদি · যেকোনো বিভাগ
২,৮৫৫আসনডিপ্লোমা ইন মিডওয়াইফারি
৩ বছর মেয়াদি · যেকোনো বিভাগ
১,৮২৫আসনসরকারি প্রতিষ্ঠানের মোট আসন ৬,৪৮০টি। বেসরকারি প্রতিষ্ঠানের আসন এর বাইরে।
০২ · আবেদনের যোগ্যতা
আবেদন করার আগে যা যাচাই করবে
বিএসসি ইন নার্সিং বিজ্ঞান বিভাগ
- এসএসসি ও এইচএসসি দুটোই বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে
- মোট জিপিএ কমপক্ষে ৬.৫০
- আলাদাভাবে কোনোটিতে ৩.০০-এর কম নয়
- এইচএসসিতে জীববিজ্ঞানে কমপক্ষে ২.৫০
ডিপ্লোমা কোর্সসমূহ যেকোনো বিভাগ
- বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য — যেকোনো বিভাগ থেকেই আবেদনযোগ্য
- মোট জিপিএ কমপক্ষে ৬.০০
- আলাদাভাবে কোনোটিতে ২.৫০-এর কম নয়
পাসের সাল: এইচএসসি ২০২৪, ২০২৫ বা ২০২৬ এবং এসএসসি ২০২২, ২০২৩ বা ২০২৪ হতে হবে — দুই পরীক্ষার ব্যবধান তিন বছরের বেশি নয়। ও লেভেল বা এ লেভেল পাসের ক্ষেত্রে কাউন্সিল থেকে সমতাকরণ সনদ নিতে হবে।
০৩ · পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
১০০ নম্বরের MCQ পরীক্ষা
| বিষয় | বিএসসি | ডিপ্লোমা |
|---|---|---|
| বিজ্ঞান / সাধারণ বিজ্ঞান | ৪০ | ৩০ |
| ইংরেজি | ২০ | ২০ |
| বাংলা | ১৫ | ২০ |
| সাধারণ জ্ঞান | ১৫ | ২০ |
| গণিত | ১০ | ১০ |
০৪ · মেধাতালিকা যেভাবে হয়
১৫০ নম্বরের হিসাব বুঝে নাও
স্কোর বের করার সূত্র
এসএসসি জিপিএ × ৫ + এইচএসসি জিপিএ × ৫ + ভর্তি পরীক্ষার নম্বর
- এসএসসি জিপিএ ৪.৫০ × ৫
- ২২.৫০
- এইচএসসি জিপিএ ৪.০০ × ৫
- ২০.০০
- ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর
- ৭০.০০
- মোট স্কোর
- ১১২.৫০ / ১৫০
মনে রাখবে: শুধু ৪০ পেয়ে পাস করলেই সরকারি প্রতিষ্ঠানে সুযোগ মেলে না — দরকার ভালো স্কোর।
০৫ · প্রস্তুতির কৌশল
যেভাবে প্রস্তুতি নেবে
বিএসসি প্রার্থীরা বিজ্ঞানে জোর দাও
কোষ, টিস্যু, মানবদেহ, মৌলিক রসায়ন আর পদার্থবিজ্ঞানের বল, আলো ও বিদ্যুৎ বারবার রিভিশন দাও — এখানেই সবচেয়ে বেশি ৪০ নম্বর।
ডিপ্লোমা প্রার্থীরা সাধারণে জোর দাও
সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের ৫০ নম্বরে মনোযোগ দাও, সাথে বাংলা-ইংরেজির নিয়মগুলো ঝালিয়ে নাও।
প্রতিদিন অধ্যায়ভিত্তিক MCQ
প্রতিটি অধ্যায় শেষে MCQ অনুশীলন করলে দুর্বল জায়গাগুলো দ্রুত ধরা পড়ে।
সময় ধরে মডেল টেস্ট
বিগত বছরের প্রশ্ন ও সময় বেঁধে মডেল টেস্ট দিলে পরীক্ষার হলে আত্মবিশ্বাস অনেক বাড়ে।
০৬ · ভিডিও ক্লাস
ভর্তি প্রস্তুতির লাইভ ক্লাস দেখো
নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি ক্লাস
ভিডিওতে ক্লিক করলে ইউটিউবে নতুন ট্যাবে খুলবে। প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টে জানাও।
বিএনএমসি অফিশিয়াল সার্কুলার ২০২৫–২৬
সম্পূর্ণ নিয়মাবলি ও আবেদনের বিস্তারিত পিডিএফ ফাইলে দেখো
প্রশ্ন আছে?
প্রস্তুতি নিয়ে সরাসরি কথা বলো
কমেন্টে জানাতে পারো, অথবা সরাসরি কল করো নিচের নম্বরে
প্রস্তুতিটা গুছিয়ে নিতে চান?
ক্লাস, এক্সাম আর বই একসাথে পেতে আমাদের কোর্সগুলো দেখুন।